১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মহানবী (সা:) কে কটুক্তি’র প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম-উলামা পরিষদ মোমেনশাহী ভালুকা উপজেলা শাখা। শুক্রবার বাদ জুমা ভালুকা বড় মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিরা নিপুণ শর্মা ও জিন্দাল এর ফাঁশির দাবীতে বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। এ বিষয়ে মোঠো ফোনে নিন্দা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি আঃ মজিদ , মুফতী আলমগীর কাসেমী, মুফতি আমানউল্লাহ, মুফতি শাহজাহান, মাওলানা মতিউর রহমান, মাওলানা সাখাওয়াত, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা রুকনউদ্দিন, মাওলানা এহসানুল হক, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, মৌলভী মিজানুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মামুনুর রশিদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

মহানবী (সা:) কে কটুক্তি’র প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ

প্রকাশিত : ০৮:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২