০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইভিএম প্রশিক্ষণ নিচ্ছেন ২২’শ কর্মকর্তা

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নগরীর সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে ভোট গ্রহণ। এদিকে ভোট গ্রহনের আগে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ৯ জুন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১২ জুন পর্যন্ত। কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে প্রতিদিন সকাল ৯ থেকে প্রশিক্ষণ শুরু হয়। যারা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাদের জন্য এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মোঃ শাহেদুন্নাবী চৌধুরী বলেন, প্রায় ২২’শ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। ধাপে ধাপে তাদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। চার মেয়র প্রার্থী বলছেন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি এমন প্রশ্নে রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নাবী চৌধুরী বলেন, আপনারা সবাই খেয়াল করছেন আমরা কাউকে ছাড় দিচ্ছি না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার আমরা সবই করছি। আপনারা ধৈর্য্য রাখেন। সবই হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ইভিএম প্রশিক্ষণ নিচ্ছেন ২২’শ কর্মকর্তা

প্রকাশিত : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২