পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি ইয়েলো-বেলিড সি স্নেকের দেখা মিলেছে। বৃহস্পতিবার রাতে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, গত বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো-বেলিড সি স্নেক প্রজাতির সাপটি দেখতে পান জেলেরা। পরে এটি আবার জোয়ারে ভেসে যায়। এই সাপের পেটের রং হলুদ। দেহের উপরিভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুবই সুন্দর। বাচ্চু আরও বলেন, এটি এ সৈকতে প্রথম দেখা মিললো। তবে বেশ কয়েকবার কুয়াকাটা সৈকতের কাছাকাছি বিরল প্রজাতির সাপ, তিমি, কচ্ছপের দেখা মিলছে। এখন বিষয়টি নিয়ে আমরা সন্দিহান যে সমুদ্রের গতিপথ কিংবা জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব পড়েছে কি না। ওয়ার্ল্ড ফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থতম। এটা তীব্র বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। যদি কাউকে আঘাত করে সঙ্গে সঙ্গেই মারা যেতে পারে। হাসপাতাল পর্যন্ত নেওয়ার সময় দেয় না। এদের অ্যান্টিবায়োটিক এখনো বাংলাদেশে তৈরি হয়নি।’ বন কর্মকর্তা বলেন, ‘এদের আটলান্টিক মহাসাগর ছাড়া সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরীয় জলে পাওয়া যায়। সাধারণত এরা প্রশান্ত ও ভারত সাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। উপকূলের চেয়ে গভীর সমুদ্রই এদের বেশি পছন্দগত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা গেছে বলে জানা যায়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















