০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ডিমলায় রাস্তার কাজের উদ্বোধন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে নীলফামারীর ডিমলায় ২০২১-২২ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১-জুন) সকালে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ডিপের পাড় পাকা রাস্তার নিকট সুলতানের বাড়ী হতে শুরু করে পশ্চিম দিকে মহিকুল বিএসসির বাড়ী হয়ে ছাতনাই ভাড়ালদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৫০০ মিটার রাস্তা এইচবিবি করণ কাজের আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, এই দেড় কিলোমিটার এইচবিবি রাস্তার কাজের ৯৪ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যায় ধরা হয়েছে।

একাজের ফলক উন্মোচন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার৷

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ৷

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ডিমলায় রাস্তার কাজের উদ্বোধন

প্রকাশিত : ০৬:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২