গাজীপুরের কালীগঞ্জে পুন্যারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজ শেষে শনিবার (১১ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, সদস্য আব্দুল গণি ভূইয়া, যুবলীগ সাধারণ সম্পাদক কাজী হারুণ-অর-রশিদ টিপু, পুন্যারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, ঠিকাদার শরীফ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চাহিদা ভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ৭৫ লাখ টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটির নির্মাণ বাস্তবায়ণ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের তত্ত¡াবধানে জেলার জয়দেবপুর মেসার্স জুঁই এন্টারপ্রাইজ ঠিকাধারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















