০১:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

অভিনব কায়দায় শুল্ক ফাঁকি দিয়ে কোটি টাকার মাদরদ্রব্য পরিবহনে গ্রেফতার ৩

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর আওতাধীন সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃংখলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে র‍্যাব-১১।

গত ২৩ জুলাই ২০২২ ইং র‍্যাব-১১ গোপন সূত্রে সংবাদ পায় যে, মালবাহী কন্টেইনারে করে কতিপয় চোরাকারবারী চোরাচালানের মাধ্যমে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি টাকার মাদকদ্রব্য পরিবহন করে চট্টগ্রাম হতে ঢাকার দিকে রওনা করেছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২৩ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ১১ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন টিপর্দি সাকিনস্থ সালাউদ্দিন সাহেবের পার্কিং স্ট্যান্ড এর সামনে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ঢাকাগামী বিভিন্ন মালবাহী ট্রাক এবং কন্টেইনারসহ টেইলার তল্লাশী শুরু করে।

তল্লাশীর এক পর্যায়ে ২৩ জুলাই ২০২২ ইং আনুমানিক রাত ১১:২০ ঘটিকার সময় সন্দেহজনক দুইটি কন্টেইনার টেইলার হতে তল্লাশী পূর্বক বিভিন্ন ব্র্যান্ডের ৩৬,৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সরকার কর্তৃক নির্ধারিত মোট ৩১,৫৮,৮০,০০০.০০ টাকা ভ্যাটসহ সর্বমোট মূল্য ৩৬,৮৮,৮০,০০০.০০ টাকা।

অবৈধ চালান আমদানী কারবারের সাথে জড়িত ঢাকার ওয়ারীস্থ বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ দেশী এবং বিদেশী মুদ্রা আটক করা হয় যার পরিমান বাংলাদেশী টাকা ৯৮,১৯,৫০০, নেপালী রুপি ১৫,৯৩৫, ইন্ডিয়ান রুপি ২০,১৪৫, চায়না ইওয়ান ১১,৪৪৩, ইউরো ৪,২৫৫, থাই বার্থ ৭,৪৪০, সিংগাপুর ডলার ৯ এবং মালয়েশিয়ান রিংগিট ।

উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন,মোঃ নাজমুল মোল্লা (২৩)মোঃ সাইফুল ইসলাম সাইফুল (৩৪)এই চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদ (২২),বিমানবন্দর এলাকা থেকে’গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মাদক আমাদানি ও বিপনন এর সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

এই চক্রটি দেশে টিভি ও গাড়ির পার্টস ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিপনন নেটওয়ার্ক তৈরি করেছে। অবৈধ মাদক বিদেশ থেকে আনার পরে মুন্সিগঞ্জের শ্রীনগর, রাজধানীর বংশাল ও ওয়ারীতে ওয়্যার হাউসে রাখা হয়। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সকল অবৈধ মাদক বিপনন করে থাকে। ক্ষেত্র বিশেষে পরিবহনকৃত ট্রাক/কন্টেইনার হতে সরাসরি ক্রেতাদের নিকট সরবরাহ করে থাকে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

প্রকাশিত : ০৯:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২