০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ঢাকা-টরেন্টো প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু হবে বুধবার

ঢাকা-টরেন্টো প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি বুধবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে চালু হবে।
গতমাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানিয়েছিলেন, চলতি মাসের ২৭ তারিখ থেকে এ ফ্লাইট চালু হবে।

তিনি জানিয়েছিলেন, ঢাকা থেকে টরেন্টো রুটে ইকোনমি ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্টসহ একমুখী ভাড়া (ট্যাক্সসহ) ৯০ হাজার ৫১০ টাকা থেকে শুরু এবং ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। সেই হিসাবে ডিসকাউন্ট বাদে টরেন্টো রুটের রিটার্ন ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ইকোনমি প্রিমিয়াম ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ২ লাখ ৩৪ হাজার ৩৫৫ টাকা। বিজনেস ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের ক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৩ লাখ ৪ হাজার ৩০২ টাকা।

তাহেরা খন্দকার জানিয়েছিলেন,, যাত্রীরা ২০ জুলাই তারিখের মধ্যে এ রুটের টিকিট কিনলে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে (একমুখী ও রিটার্ন উভয়ক্ষেত্রে) টিকিটের মূল ভাড়ার ওপর এই ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন। ঢাকা-টরেন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে প্রতি বুধবার ও রোববার বিমানের ফ্লাইট টরেন্টোর উদ্দেশে যাত্রা করবে এবং একই দিন টরেন্টো থেকেও ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ঢাকা-টরেন্টো রুটে বিমানের সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহৃত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, আগামী ২৭ জুলাই থেকে সপ্তাহে প্রতি বুধবার বিজি-৩০৫ বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯ টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ঢাকা-টরেন্টো প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু হবে বুধবার

প্রকাশিত : ০৫:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২