০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সাকিব-মুশফিকদের অনুশীলনে হঠাৎ নাজমুল হাসান

এশিয়া কাপের মিশনে নিজেদের প্রস্তুত করতে আগেভাগে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজও। আজ যুক্ত হন মোহাম্মদ সাইফউদ্দিন।

তাদের অনুশীলন দেখতে বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাঠে এসে ক্রিকেটারদের রীতিমতো ‘সারপ্রাইজ’ দিয়েছেন বোর্ড প্রধান। নাজমুল হাসান যখন মাঠে আসেন তখন সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন মুশফিক। সাকিব অনুশীলন শেষ করে আগেই ড্রেসিংরুমে ঢুকে যান।

অনুশীলন থামিয়ে মুশফিক, মিরাজ, সাইফউদ্দিনরা বোর্ড প্রধানের সঙ্গে দেখা করে আলোচনায় যোগ দেন। এ সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টরও উপস্থিত ছিলেন।

এশিয়া কাপের যাত্রা শুরুর আগে কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড শুক্রবার ঢাকায় আসবেন। শনিবার স্থানীয় এক হোটেলে তারা আলোচনায় বসবেন৷

বিজনেস বাংলাদেশ/হাবিব

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাকিব-মুশফিকদের অনুশীলনে হঠাৎ নাজমুল হাসান

প্রকাশিত : ০১:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২