০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইঞ্জিনভ্যানে ওড়না পেঁচিয়ে গুরুত্বর আহত শিক্ষার্থী

খুলনার পাইকগাছায় ইঞ্জিনভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়। আহত দশম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী জ্যোতি উপজেলার গদাইপুর গ্রামের রবিউল গাজীর মেয়ে। তার মা লিলিমা বেগম জানান, বোয়ালিয়া মোড় থেকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিনভ্যানে বাড়ি ফিরছিলাম। কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মেয়ে জ্যোতির গলায় ফাঁস আটকে যাওয়ার উপক্রম হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিএম ফরহাদুজ্জামান জানান, এ ধরণের রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। আমাদের এখানে এমন ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে। জানা যায় তার অবস্থা আশঙ্কাজনক।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

ইঞ্জিনভ্যানে ওড়না পেঁচিয়ে গুরুত্বর আহত শিক্ষার্থী

প্রকাশিত : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২