০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

এবার জিএম কাদেরের মোবাইলফোন ছিনতাই

জিএম কাদের

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইয়ের পর এবার ছিনতাই হল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের।

রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে কাজ করছিলেন এসময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যান। বুধবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনার তিনদিন পার হলেও তা উদ্ধার করা যায়নি। তবে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জাপার চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমকে জানান, (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন তিনি। এসময় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখেন। এরমধ্যে হাতে থাকা মোবাইলটি এক যুবক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা যায়নি। তার মোবাইলটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এর আগে গত বছরের ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি নিয়ে উধাও হয়। প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এবার জিএম কাদেরের মোবাইলফোন ছিনতাই

প্রকাশিত : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২