০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ’র সভাপতি সুফিয়ান আহমদ এবং সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব’র নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা শহীদ মিনার থেকে শুরু হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব’র পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রাজ্জাক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা ছাড়াও আনন্দ মিছিলে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজসহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল

প্রকাশিত : ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২