০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নাইজারে প্রবল বর্ষণে মারা গেছেন ১৭৯

নাইজারে গত সাড়ে তিন মাসের প্রবল বর্ষণে মোট ১৭৯ জন মারা গেছেন। চলতি বছরের জুন থেকে শুরু হয় এই বর্ষণ।
গত শুক্রবার দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, সাধারণ নাগরিকদের বাড়িঘর ডুবে যাওয়া বা ভেঙে পড়ার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে।
এ অঞ্চলের অধিকাংশের বাড়ি মাটি দিয়ে তৈরি। দেশটির মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত সপ্তাহে জিন্ডার এলাকার অ্যাঙ্গুয়াল জুলুর জনগণের জন্য ১৮৫ ব্যাগ চাল, ১৮৫ ব্যাগ ভুট্টা এবং ১৬৬ ব্যাগ মটরশুটির দানা খাদ্য সহায়তা দিয়েছে।
২০২১ সালে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতে নাইজারে কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয় এবং কমপক্ষে দুই লাখ ৫০ হাজার ৩৩১ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নাইজারে প্রবল বর্ষণে মারা গেছেন ১৭৯

প্রকাশিত : ০৯:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২