০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

কুবি’র হল সিলগালা, সকল পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের শোডাউনের জেরে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু, নজরুল ও দত্ত হলের শিক্ষার্থীরা রবিবার ( ২ অক্টোবর)সন্ধ্যা ৬.০০ টার ভিতর এবং নবাব ফয়জুন্নেসা ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের সোমবার (৩ অক্টোবর ) সকাল ৯.০০ টার ভিতর হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হল বন্ধ থাকার আদেশ জারি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যাতীত অন্য সকল ধরনের পরিবহন ক্যাম্পসে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে হয়েছে।

রবিবার (২ অক্টোবর ) উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন এর নির্দেশনাক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপতিতে এসব নির্দেশনা দেয়া হয়।

এর আগে শনিবার (২ অক্টোবর ) দুপুরে ৫০ জনের মতো একটি গ্রুপ বাইক, লাঠিসোঁটা, রামদা নিয়ে ক্যাম্পাসে টহল দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

কুবি’র হল সিলগালা, সকল পরীক্ষা স্থগিত

প্রকাশিত : ০৩:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২