১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন সিইসি

আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি বলেন, ‘সংসদ নির্বাচন সন্নিকটে। সেই সঙ্গে ঢাকার পাশে সব থেকে বড় গাজীপুর ও খুলনায়ও নির্বাচন হবে। তাই নির্বাচনগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে’।

রাজধানীর আগারাগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।

সিইসির সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে সিইসি বলেন, বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। আশা করি এই নির্বাচনও সফল হবে। এ জন্য আপনাদের পরামর্শ প্রত্যাশা করছি।

উল্লেখ্য, আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।

অপরদিকে ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা চার লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

ট্যাগ :
জনপ্রিয়

সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন সিইসি

প্রকাশিত : ০২:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮