কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। গত সেপ্টেম্বর মাসের কার্যক্রম বিবেচনায় আজ বুধবার (১২ অক্টোবর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কৃত করা হয়।
পুলিশ সুপার মো. রাসেল শেখ, পিপিএম (বার) শ্রেষ্ঠ ওসির পুরষ্কার হিসাবে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহানের হাতে ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেন।
পাকুন্দিয়া থানার ওসি হিসাবে ৬ষ্ঠ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নুরে আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার ১৩টি থানার ওসি ও বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কারপ্রাপ্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















