রংপুর জেলার মিঠাপুকুরের পাগলা হাট নামক স্থানে দিবাগত রাত ভোর ৫ টার দিকে, ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় দুই স্কুল ছাত্র। পাগলার হাটে পিকাপটি স্কুল ছাত্র দুজনকে ধাক্কাদেয় ঘটনাস্থলে নিহত হয় বলে জানাযায়। নিহত ছাত্ররা হলেন, রামনাথের পাড়ার মোঃমোজনু মিয়ার পুত্র মোঃ জিয়াম মিয়া (১৫)রামনাথের পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, অপর একজন একই গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (১৪)একই স্কুলের ছাত্র।
ফজরের আযান হলে ঘুম ভেঙে যায়, নামাজের জন্য মসজিদের দিকে রওনা দেন ঐ দুই স্কুল ছাত্র, পাগলা বাজার থেকে বৈরাতী বাইপাস রোড, সেই রোডের পাশ দিয়ে হেটে যাচ্ছিল দুই স্কুল ছাত্র, ঠিক সেই সময় বৈরাতী থেকে পাগলা বাজার মুখে চলে আসা একটি পিকাপ ভ্যান ঐ পথচারী নামাজের উদ্দেশে রাস্তায় হেটে যাওয়া দুজন কে ধাক্কা দিয়ে শঠীবাড়ি বিশ্বরোড অভিমুখে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই স্কুলছাত্র দুজন নিহত হয়,গাড়িটির কোন খোজ খবর পাওয়া যাইনি, নিহতের গ্রামে নেমেছে শোকের ছায়া, সন্তান হারানোর শোকে কাতর হয়েছে, সন্তান হারানো পিতা, মাতা, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক, সামাজিক ধর্মীয় ভাবে নিহতের পারিবারিক কবর স্থানে দাফন করার সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















