০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিশ্ব খাদ্য দিবস পালিত

“কাউকে পশ্চাতে রেখে নয় ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব খাদ্য দিবস-২০২২ পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার ( ১৭ অক্টোবর) সকালে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম প্রমূখ ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রকাশিত : ১২:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২