০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জ জেলা পরিষদে আবারও নির্বাচিত হলেন গোলাম মহিউদ্দিন

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহিউদ্দিন আনারস মার্কা প্রতীকে বেসসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মহিউদ্দিন সাতটি কেন্দ্র থেকে মোট ৪৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের কেএম ফজলুল হক রিপন পেয়েছেন ৪২৫ ভোট।

সূত্রে জানা গেছে, সদর উপজেলার কেন্দ্রে আনারস প্রতীক পেয়েছে ৭৩ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা মার্কা পেয়েছে ৭১টি, সিংগাইরে আনারস ৩৮ ও চশমা ১১৭টি, সাটুরিয়াতে আনারস ৫৮ ও চশমা ৬০টি, ঘিওরে আনারশ ৫৯ ও চশমা ৩৪টি, দৌলতপুরে আনারস ৬৭ ও চশমা ৩৯টি, শিবালয়ে আনারস ৬২ ও চশমা ৩১টি এবং হরিরামপুরে আনারস প্রতীক ৯৫ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ৭৩টি ভোট পেয়েছেন।

মানিকগঞ্জের সাতটি উপজেলার মোট ৮৮৯ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসাবে অংশ নিয়েছেন।

ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে জেলার সাতটি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ

মানিকগঞ্জ জেলা পরিষদে আবারও নির্বাচিত হলেন গোলাম মহিউদ্দিন

প্রকাশিত : ০৬:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২