০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নিহত ৮ ফায়ার ফাইটারের পরিবারকে অনুদান

সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার ফাইটারদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ফায়ার সার্ভিস।  বৃহস্পতিবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

অগ্নিকাণ্ডে নিহত ১৩ ফায়ার সার্ভিসকর্মীর পরিবারের মধ্যে আজ আটটি পরিবারে তিন লাখ করে অনুদান দেওয়া হয়েছে।

এ সময় অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৪ জুন সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোর আগুন নেভানোর সময় ১৩ জন ফায়ার ফাইটার মৃত্যুবরণ করেন। আত্মত্যাগের এ বিরল ঘটনায় সরকারিভাবে এই ১৩ জনকে ‘অগ্নিবীর’ খেতাব দেওয়া হয়। গত ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁদেরকে এই খেতাব দেন।

ট্যাগ :
জনপ্রিয়

নিহত ৮ ফায়ার ফাইটারের পরিবারকে অনুদান

প্রকাশিত : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২