অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেলের উদ্যোগে ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার ব্র্যাক লার্নিং সেন্টার, ডোমরাকান্দি, ফরিদপুরে বিশেষ টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি খাতে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ সকল প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকিং খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের কাছে ঋণসুবিধা পৌঁছে দেওয়া এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষ ব্যবসায়িক সেশনে তিনি ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর অঞ্চলের অঞ্চলপ্রধান ও শাখাপ্রধানদের সঙ্গে শাখাভিত্তিক সমস্যা, ব্যবসায়িক সম্ভাবনা ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ১৩ কোটি টাকার ৩৫৪টি স্পট ঋণ বিতরণ এবং ৮ কোটি ১৭ লক্ষ টাকার শ্রেণিবিন্যাসিত (খেলাপি) ঋণ নগদ আদায় সম্পন্ন হয়। সভায় সার্কেলের বিভিন্ন শাখার গ্রাহক, অঞ্চলপ্রধান, শাখাপ্রধান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডিএস./





















