পরিবহন ধর্মঘট আহ্বান করেছে রংপুর জেলা মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়ে এ ধর্মঘট চলবে শনিবার রাত পর্যন্ত। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্মঘট আহ্বানের চিঠি মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে। মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে।






















