সিডব্লিওসিসিআই বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় “কেক বেকিং এন্ড ডেকোরেশন কোর্সে”র সমাপনী এবং সনদ বিরতনী অনুষ্ঠান ১৭ নভেম্বর ২০২২ তারিখ বিকেল ৪ ঘটিকায় উইম্যান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীরা এখন অনেক বেশী ভাগ্যবান। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পারিবারিকভাবে যেভাবে সহযোগিতা করা হয়, একইভাবে ব্যাংকঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে জামানত বিহীন ঋণ প্রদানের সুযোগ তেরী করা হয়েছে।
যা আজ থেকে ১৫ বছর আগেও এদেশের নারীরা কল্পনা করতে পারতো না। তিনি এই ধরনের উদ্যোগের জন্য চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-কে সাধুবাদ জানিয়ে বলেন, এসএমই ঋণ গ্রহনের ক্ষেত্রে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যদের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, নতুন উদ্যোক্ত সৃষ্টির জন্য আমাদের এই প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করে আসছি। ভবিষ্যতে আমরা এই ধরনের কর্মকান্ড চালিয়ে যাব। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক কাজী তুহিনা আক্তার।
প্রতিযোগিতায় মোট ১৫জন প্রশিক্ষণানর্থী অংশগ্রহন করেন তাদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে রোমেলা আরেফিনা, আয়েশা আক্তার ও লাইলী আক্তার রুমি। বিচারকের দায়িত্ব পালন করেন সেরা রাধুনী জোবাইদা আশরাফ ও রওশন আরা নিপুন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সাহানা আলম মুন ও শিরীন আক্তার শিল্পীসহ প্রশিক্ষনার্থীবৃন্দ।




















