১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জাতির পিতার প্রতিকৃতিতে বিডিইউ’র নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। 
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে এ সময় ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যা ডিজিটাল বাংলাদেশ ও চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে জনবল তৈরিসহ অগ্রণী ভূমিকা পালনের নিমিত্তে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নির্বাচিত করায় তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে ১৬ নভেম্বর  বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামকে ৪ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ১৯৭৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কম্পিউটার প্রকৌশলী এবং শিক্ষাবিদ। অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

জাতির পিতার প্রতিকৃতিতে বিডিইউ’র নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

প্রকাশিত : ০৮:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২