১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় নার্সারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে আবু তৈয়ব (৫৩) নামে এক নার্সারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধুপাবিল শিমুলতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। নিহত আবু তৈয়ব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আবু তালেবের ছেলে ।

তিনি দীর্ঘ ৫ বছর মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে শহিদুল ইসলামের ১০ কাঠা জমি লিজ নিয়ে নার্সারির ব্যবসা করতেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর পরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

কুষ্টিয়ায় নার্সারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২