মাদারীপুরের কালকিনি পৌরসভার মূল কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যান মাও.এস.এম নেছার উদ্দিনের সার্বিক তত্বাবধানে চক্ষু চিৎকিসা সেবা কার্যক্রম শুরু হয়।
চলে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান মাও.এস.এম নেছার উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত দুই শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই দরিদ্র শ্রেনীর লোকজন। তাদেরকে চিকিৎসা প্রদান করেছেন এম.বি.বি.এস.পিজিটি (চক্ষু)এমপিএইচ (চক্ষু) চক্ষু সার্জন ডাঃ মোঃ ফয়জুর রাজ্জাক খান ওএম.বি.বি.এস(ডিইউ).সি.সি.ড(বারডেম)সি.এম.ইউ(আল্ট্রা)ডাঃ মোঃ নাঈম আহমেদ।
ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক ও চেয়ারম্যান মাও.এস.এম নেছার উদ্দিন এর উদ্যোগে ফ্রি চুক্ষ সেবা চলমান থাকবে।




















