১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ৭ জনকে অটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ স্বাপেক্ষে আটককৃতদের ছেড়ে দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।

রোববার  বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকায় অভিযানকালে তাদের আটক করেন। জানা গেছে, উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি কয়েকজন অসাধু মাটি কারবারি। খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বলগেটের কর্মচারী ব্যতিত সকল মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ ২ জনকে প্রত্যকেকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা ও অবশিষ্ঠ ৫ জনকে প্রত্যকেকে ৫০হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এ অভিযানের ফলে তাদের জানও মাল উভয়ই রক্ষা পাবে।

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২