‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে নাসিরনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৬ হাজার কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ ও কৃষি উপকরন প্রদান করা হয়।গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ
হোসেন সংগ্রাম।
সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িযা জেলার অতিরিক্ত উপ-পরিচালক মুনসী তোফায়েল
হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস,
উপজেলা আ.লীগের সভাপতি অসিম পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন প্রমুখ।
২০২২-২৩ অর্থ বছরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও কয়েক প্রকার সার এবং কৃষি উপকরণ দেওয়া
হয়েছে। এর মধ্যে ১৩০ জন কৃষকে গম বীজ ও সার, ৭০ জনকে ভুট্টা বীজ ও সার, ৬ হাজার কৃষককে সরিষা বীজ ও সার, ১৮০ জন কৃষককে সূর্যমূখী বীজ ও সার, ১০ জনকে পেঁয়াজ বীজ ও সার, ৪০ জনকে মসুর
ডাল বীজ, ৪ হাজার ৫০০ কৃষককে বোরো হাইব্রীড ধানর বীজ ও সার, ৪ হাজার জনকে বোরো উপসী ধানের বীজ ও সার, ১ হাজার ৩০০ জন কৃষককে শীতকালীন সবজি দেওয়া হয়েছে প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, একটি সময় ছিল যখন মানুষ সার পেত না। সারের বদলেপেয়েছে গুলি। এখন সার আছে কিন্তু কৃষক খোঁজে পাওয়া যায়না।
আরো বলেন, সয়াবিন ব্যবহার বাদ দিয়ে সরিষা উৎপাদন বাড়াতে হবে।




















