১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

১০ ডিসেম্বর বিশৃঙ্খলা হলে প্রতিহত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসবাদ আঞ্চলিক সমস্যা নয়, এটা একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও অবস্থান জানান দিতে পরিকল্পিতভাবে আদালতপাড়ায় ঘটনা ঘটিয়েছে তারা। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। যারা ষড়যন্ত্র করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা তৈরি হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

বুধবার সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে মনোহরদী থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এরপর নরসিংদী জেলা পুলিশের আয়োজনে মনোহরদী থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধনের আগে থানা কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গার্ড অব অনার প্রদান করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের সুদৃঢ় অবস্থান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক শক্তিশালী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহিংসতা ও নাশকতা নির্মূল করা হয়েছে। মাদক নির্মূলে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসনকে সহযোগিতা করবেন। যাতে দেশ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারি।

আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এ সত্য বারবার প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়, সুদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ আলোকিত হয়েছে। এই আলোর ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শোষিত দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল। পেয়েছিল একটি নতুন সংবিধান, যার শুরু হয়েছিল অসাম্প্রদায়িকতার মাধ্যমে। সুতরাং এ দেশের মানুষ সাম্প্রদায়িকতা তথা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় কখনো দেয়নি এবং দেবেও না। জনগণের জঙ্গিবিরোধী মানসিকতার কারণেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে জঙ্গিবাদ দমনের কাজ সহজ হয়ে যায়। সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করলে সরকারের পক্ষ থেকেই মোকাবেলা করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১০ ডিসেম্বর বিশৃঙ্খলা হলে প্রতিহত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২