১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বশেমুরকৃবি’তে তথ্য অধিকার আইন  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা’ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ এবং এপিএ’র টিম লিডার ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তাবায়ন কমিটির আহবায়ক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। উপাচার্য প্রশিক্ষণের উদ্বোধনীকালে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তি সহজতর করার জন্য এ প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীক উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জ্যেষ্ঠ কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
ট্যাগ :
জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

বশেমুরকৃবি’তে তথ্য অধিকার আইন  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২