পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামের অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড মোঃ মতিউর রহমান এর নিজ বাড়ির রেন্ড্রি ও মেহগনি প্রজাতির ১৭ টি গাছ কেটে ১লক্ষ ৭৫ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ১৫ নভেম্বর সন্ধ্যায় গাছের ক্রেতা রহিম মোল্লার উক্ত গাছ টমটমে করে নিয়ে যাওয়ার সময় তেলিখালী বাজার সংলগ্ন মহাসড়কে পৌছালে উক্ত গাছ সরকারি বলে বন বিভাগের লোকজন আটক করে ছিনিয়ে নিয়ে মতিয়ার রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সকালে তেলিখালী বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মতিয়ার রহমান ও তার পরিবারবর্গ সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধন কর্মসূচীতে বনবিভাগের এহেন কর্মকান্ডের জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন। মতিউর রহমানের প্রতিবেশি মোঃ মিলন মৃধা, নিশান তালুকদার, নুর মোহাম্মদ বিশ্বাস সহ অনেকে জানান, মতিউর রহমান নিজের বাড়ীর বাগানের গাছ কেটে বিক্রি করেছে। সে কোন সরকারি কাছ কাটেনি। তাকে বেহুদা হয়রানি করা হচ্ছে। এবিষয়ে মতিউর রহমান জানান, আমার টাকার প্রয়োজন হওয়ায় পত্রিক বাড়ীর বহু পুরনো গাছ কেটে বিক্রি করি। কিন্তু বন বিভাগের লোকজন আমার সম্মান হানি করার জন্য বেআইনী ভাবে আমার বিক্রিত গাছ ছিনিয়ে নিয়ে যায়। আমি বন বিভাগের ফরেস্ট গার্ড আলমগীর হোসেনকে ফোন করে বলেলেও সে আমার কথায় কর্ণপাত করে নাই। পূর্ব শত্রæতার জের ধরে সদর রেঞ্জ কর্মকর্তা প্রনব কুমারের নেতৃত্বে আমার গাছ ছিনিয়ে নিয়ে যায়। সে এ হয়রানির বিচার দাবী করেন। তিনি এ ঘটনায় বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতে সদর রেঞ্জ কর্মকর্তা প্রনব কুমার (৫২), ফরেস্ট গার্ড মোঃ আলমগীর হোসেন (৩০), নৌকা চালক দুলাল চন্দ্র পাল (৫০), মোঃ জাকির হোসেন (২৬) ও পারভেজ হোসেন (২২) কে আসামী করে সি.আর মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫৮২/২২, তারিখ-২১.১১.২২। সদর উপজেলা বন কর্মকর্তা প্রনব কুমার জানান, আমারা তথ্য পেয়ে প্রাথমিক ভাবে সরকারি গাছ ভেবে উক্ত গাছ আটক করেছি। দতন্ত করে জানা যাবে মতিউর রহমানের নিজ বাড়ীর না সরকারি গাছ।
০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
-
ইশরাত লিটন ,পটুয়াখালী - প্রকাশিত : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- 103
ট্যাগ :
জনপ্রিয়




















