মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে শনিবার রাত ১২টা ১ মিনিটে থেকে।
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে দেশের প্রায় ২০ হাজার নৌযানের ২ লক্ষাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করছেন। আর এতে বন্ধ মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য পরিবহণের কাজ। সেই সাথে সারাদেশে নৌযান পরিবহণও স্থগিত।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মোঃ শাহ আলম শনিবার সন্ধ্যায় জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত বছর খানেক সময় ধরে সরকারসহ মালিকপক্ষের সাথে দফায় দফায় লেখালেখি, দাবি উত্থাপন ও আন্দোলনের কর্মসূচির মতো বহু পদক্ষেপ পালন হয়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকায় সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১০ দফার মধ্যে বৈঠকে অন্তত মজুরি বৃদ্ধির ঘোষণার দাবি জানানো হলেও সরকার ও মালিকপক্ষ তা মেনে নেননি, বরং এক মাসের সময় চেয়েছেন। কিন্তু এক মাসের সময় দেয়ার বিষয়ে শ্রমিকেরা একমত হননি। ফলে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালন শুরু করেন নৌযান শ্রমিকেরা।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল হোসেন মিন্টু বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন না করায় শনিবার দিবাগত মধ্যরাত থেকে মোংলা বন্দরসহ সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়েছে।
০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
-
খুলনা, প্রতিনিধি - প্রকাশিত : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- 115
ট্যাগ :
জনপ্রিয়



















