মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান দায়িত্ব নিয়েছেন। সোমবার দুপুরে তিনি বর্তমান মেয়াদের দায়িত্ব নেন। পরে জেলা পরিষদের সভা কক্ষে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মিছবাহুর রহমান, ৭ জন সদস্য ও ৩ জন নারী সদস্য এসময় উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। এরপর পরিষদের সদস্যদের জন্য শুভ কামনাসহ পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, হাছান আহমদ জাবেদ, বদরুল আলম সিদ্দিকী, জিয়াউর রহমান, রেহানা চৌধুরী, রাকিবা সুলতানা তালুকদার, শিরিন আক্তার চৌধুরী, মশিউর রহমান, বদরুল ইসলাম, আমির উদ্দিন।
এসময় বড়লেখা পৌর আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।




















