০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠনে উদ্যোগী হতে হবে: জোন কমান্ডার

বান্দরবানের পার্বত্য জেলার আলীকদম বাজারে জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান, পিএসসি’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাবের মোঃ সোয়াইব উপস্থিত ছিলেন।  এ উপলক্ষ্যে ২৮ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন জোন কমান্ডার।  এ সময় জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি বলেন, আলীকদম বাজারে প্রায়সময় ময়লা-আবর্জনা পড়ে থাকে। পরিস্কারের উদ্যোগ নেওয়া হয় না। আমরা যদি সবাই পরিস্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে থাকি তবে সুন্দর, স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠন করা যাবে। এ কাজে তিনি স্থানীয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। এরপর তিনি একটি প্রতীকি আয়োজনের মাধ্যমে বাজার পরিস্কারের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। পরে জোন কমান্ডার ও ইউএনও’র নেতৃত্বে আলীকদম বাজারের গলিপথগুলি পরিস্কার করেন। এ সময় তাঁরা নিজেরাই রাস্তার ময়লা কুড়িয়ে ঝুড়িতে ভরেন। তাঁদের দেখাদেখি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও সাংবাদিকরাও বাজারের ময়লা পরিস্কারে অংশগ্রহণ করেন।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠনে উদ্যোগী হতে হবে: জোন কমান্ডার

প্রকাশিত : ০৭:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২