০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক, লোহাগাড়ার কৃতি সন্তান মোহাম্মদ জামিল উদ্দিন। (২৭ নভেম্বর) সোমবার সকালে চট্টগ্রাম থেকে এলাকায় আসার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় নেতাকর্মীরা ফুলের মালা পড়িয়ে তাকে সংবর্ধিত করেন। এরপর বর্ণাঢ্য আয়োজনে বিশাল গাড়ি বহর নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। একই সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকেও ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। ওইসময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ,বেসরকারি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল সাইয়েম, সরোয়ার কামাল, হুমায়ুন রশীদ, শাহাব উদ্দিন, নয়ন, সেলিম, বেলাল হাবিব সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

লোহাগাড়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা

প্রকাশিত : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২