গত ২৮ নভেম্বর ২২ ইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা (ওয়ারী) বিভাগের অবৈধ অস্ত্রউদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম জানতে পারে ঢাকা মহানগরীর মুগদা থানাধীন দক্ষিণ মুগদা মান্ডা মাদ্রাসা রোডস্থ এলাকারকারখানায় কতিপয় অসাধু ব্যবসায়ী বাংলাদেশের নামী-দামি ব্যান্ডের ভেজাল প্রসাধনী উৎপাদন করে আসছে। এরই ভিত্তিতেধারাবাহিক অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী কারখানায় হতে ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা জানায়তারা পরষ্পরের যোগসাজসে অসাধু উপায়ে অধিক মুনাফা লাভের আশায় দেশের নামকরা বিভিন্ন নামী-দামি ব্যান্ডের মোড়কেভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বিপনন করার কথা স্বীকার করেছে। এতে করে স্বনামধন্য কোম্পনীর সুনাম নষ্ট হচ্ছে ওআর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
গ্রেফতারকৃতরা আরোও জানায়, ভেজাল প্রসাধনীগুলো অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক, নকল বিএসটিআই মোড়ক ব্যবহার করে তৈরি ও বিপণন করে থাকে। ভেজাল প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে সাধারণভোক্তাদের স্কিন ক্যান্সারসহ নানা রোগ ছাড়াচ্ছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযানপরিচালনা করে ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গত ২৮ নভেম্বর মুগদা এলাকা হতে গ্রেফতারকরেছে।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ মহিউদ্দিন সাগর (৩৪)মোঃ নাজিম হোসেন (২৫)এমকে পারভেজ (৫২)মোঃ আনোয়ার হোসেন (২৪) এবং মোঃ উজ্জ্বল হোসেন মুকুল (৩০)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দেশী-বিদেশী বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নামী-দামি ব্যান্ডের , Italian Skin Oliver Oil , Breast Cream ,মেহেদী,লুজ ওলিভ ওয়েল, Caster Oil, Glycerine,Hair Removal Cream এবং Doctor’s Cream সহ অন্যান্য জিনিসপত্র (যার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধেডিএমপি’র মুগদা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।