০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীসহ সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে আদালত ভবনের জজ কনফারেন্স হলে চট্টগ্রাম জেলা আইন কর্মকর্তাদের অবকাশকালীন পূর্ব প্রীতি সমাবেশে তিনি এই আহ্বান জানান।

শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে জানিয়ে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের দেশের সম্পদ। এই সম্পদকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যেতে পারে না। বিচার ব্যবস্থা সংবিধানের একটি স্তম্ভ। নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকবৃন্দ, আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত সকলেই কাজ করে যাচ্ছে।

জেলা ও দায়রা জজ বলেন, মানবিক মূল্যবোধ ও আর্থসামাজিক ব্যবস্থা বিবেচনা করে সরকারি আইন কর্মকর্তাসহ বিজ্ঞ আইনজীবীরা কাজ করে থাকেন। সমাজ পরিবর্তনের উন্নয়নে আইনজীবীদের আরও সাহসী ও সঠিক ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ন্যায়বিচার কার্য পরিচালনায় সরকারি আইন কর্মকর্তাগণ ভূমিকা রাখেন। আমাদের মনে রাখতে হবে ফরিয়াদিকে আইনি সহায়তা দেওয়া আমাদের কাজ। কাউকে জোর করে কারাদণ্ড ও খালাসের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব নয়। আমাদের মর্যাদা রক্ষায় আমাদেরকেই সচেতন থেকেই কাজ করতে হবে। কোনও প্রকার লোভ লালসা বা চাপের  কাছে নতি স্বীকার করা যাবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, এডিশনাল পিপি অ্যাডভোকেট এম এ নাসের, জহির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ভবতোষ নাথ, দেলোয়ার হোসেন, শামসুদ্দিন টিপু, বিধান বিশ্বাস, আসির উদ্দিন, ভূপাল, সৌরুভ পাল, হরিরঞ্জন নাথ, নাসির উদ্দিন, এপিপি মাহতাব উদ্দিন ও সুচিত্রা লালা মুন্নি প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রকাশিত : ০৯:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২