০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদে জয়নাল আবেদীন আলোচনায়

টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিশ্বস্ত সহচর বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সবার পছন্দের ও আলোচনার শীর্ষে অবস্থান করছেন। আগামী ২রা ডিসেম্বর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সম্মেলনে তাকে পুর্ব থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবেন বলে জানা যায়। তার চরিত্রের অন্যতম গুণ হচ্ছে তিনি উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত স্বভাব ও কর্মীবান্ধব রাজনীতিতে একজন অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান ঢাকার) কায়েদ-এ আজম মোহাম্মদ আলী জিন্নাহ কলেজে পড়াকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক মতাদর্শের প্রতি অনুরক্ত ও আসক্ত হয়ে পড়েন। পরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতৃকাকে পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৩নং সেক্টরের আওতাধীন মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে শত্রুবাহিনীকে পরাজিত করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনেন ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, এবারের সম্মেলনে সভাপতি আমি বিজয়ী হবো বলে শতভাগ আশাবাদী। দীর্ঘদিন যাবত টঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি।যদি নিয়মিত সম্মেলন হতো তাহলে আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে রাজনীতিকে অবসর নিতাম। সবসময় দলীয় আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি। দুইবার টঙ্গী পৌরসভার কাউন্সিলর পদে থেকে এলাকার মানুষের খেদমত করেছি। টঙ্গী ঐতিহ্যবাহী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের গভর্ণিং বডির সভাপতি এবং মিরাশপাড়া হামিদা সিনিয়র মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও আলেরটেক মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছি। সর্বোপরি শহীদ আহসান উল্লাহ মাস্টারের রাজনৈতিক সহযোদ্ধা ও সহচর হিসেবে দীর্ঘদিন যাবত তার সান্নিধ্যে থেকে বিভিন্ন দলীয় আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমাকে সভাপতি পদে নির্বাচিত করলে তৃণমুলের সকল নেতাকর্মী ও ত্যাগী এবং বিশ্বস্ত নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে আন্তরিকভাবে সচেষ্ট থাকবো ।আমার অর্জিত অভিজ্ঞতা প্রজ্ঞা দিয়ে সামনের দিনগুলোতে আওয়ামীলীগকে ঢেলে সাজাবো। আমি সকলের দোয়া ভালোবাসা ও সমর্থন চাই।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদে জয়নাল আবেদীন আলোচনায়

প্রকাশিত : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২