টঙ্গীত দীর্ঘ ১৯ বছর পর আসছে ২রা ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর মহানগর অন্তর্গত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। এ সম্মেলনে টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী অনেকেই। তাদের মধ্যে জনপ্রতিনিধি সহ নবীন ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন। তাদের মধ্যে টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যোগ্যপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: নূরুল ইসলাম নূরু। জানা যায়, ১৯৭৫ সালে টঙ্গীর হিমারদিঘী এলাকায় বিশিষ্ট সমাজপতি মো: নিজাম উদ্দিন মাতবরের ঘরে জন্মগ্রহণ করেন মো: নূরুল ইসলাম নূরু। তিনি শিক্ষাজীবন শুরু করেন টঙ্গীর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপরে ১৯৯১ সালে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ হয়ে টংগী সরকারি কলেজে লেখাপড়া করেন। রাজনৈতিক জীবন শুরু করেন সাবেক এম.পি শহীদ আহসান উল্লাহ মাস্টারের নেতৃত্বে ১৯৮৯ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এরপরে ১৯৯৬ সালে টংগী সরকারি কলেজে ছাত্র সংসদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০০০ সালে টঙ্গী পৌরসভার ১০ নং ওয়ার্ড বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচিত হয়ে কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা, দক্ষতা, চৌকস আর দৃঢ় ব্যক্তিত্ব হওয়ায় পরপর চারবার জনপ্রতিনিধি (কাউন্সিলর) হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। নূরুল ইসলাম নূরুর শুধু সমাজই নয় ক্রীড়াঙ্গণেও নানামুখী অবদান রয়েছে। নিজেকে একজনজনপ্রতিনিধির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। নূরুল ইসলাম নূরু বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি কাউন্সিলর হিসেবে কয়েকবারই নির্বাচিত হয়েছি টঙ্গী পৌরসভা ও গাজীপুর সিটি কর্পোরেশন থেকে। দল যদি আমাকে টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে, আমি আমার অভিজ্ঞতা প্রজ্ঞা দিয়ে দলকে ঢেলে সাজাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানের নির্দেশনা পালনে সর্বদা সচেষ্টা থাকবো। আমি আওয়ামী লীগের ছিলাম আছি থাকবো আমার আন্তরিকতা সাথে আজীবন দলের জন্য কাজ করে যাবো। সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।
০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদের আলোচনায় নূরুল ইসলাম নূরু
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- 97
ট্যাগ :
জনপ্রিয়




















