০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সুবর্ণচরে আ.লীগের নেতৃত্বে বাহার-হানিফ

দীর্ঘ ১০ বছর পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাহার উদ্দিন খেলনকে সভাপতি ও মোহাম্মদ হানিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন দেন।

সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় কাউন্সিলরদের সমর্থনে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এ কমিটি ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

প্রসঙ্গত, ২০১২ সালের উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট ওমর ফারুককে সভাপতি ও মোহাম্মদ হানিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

সুবর্ণচরে আ.লীগের নেতৃত্বে বাহার-হানিফ

প্রকাশিত : ০২:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২