নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি মেজর জেনারেল (অব) আব্দুস সালাম (বামে) ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাবেক এমপি মেজর জেনারেল (অব) আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলটির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্থানীয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
১৭ বছর পর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরিফ আহম্মেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, রেমন্ড আরেং এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীদের সদস্য মারুফা আক্তার পপি, আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি, ফাহমি গোলন্দাজ এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট কবির উদ্দিন ভুইয়া ছাড়াও কেন্দ্রীয় ও জেলার অনেক নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়মী লীগের সভাপতি নিজেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম মাইকে ঘোষণা করেন। পরে অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান।




















