০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারভিন আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) সকালে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পারভিন আক্তার ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা। সে বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। পুলিশ লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২