কুমিল্লার বিভাগীয় সমাবেশে ২০হাজার বোতল পানি বিতরন করেন বহিস্কৃত স্বেচ্ছাসেবকদলের কুমিল্লা মহানগর সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সমাবেশে মঞ্চের সামনে দলীয় পতাকা নিয়ে প্রখর রোদে সারাদিন দাড়িয়ে থেকে অংশ নেন কায়সার। ৩০-৩২ ডিগ্রী সেলিসিয়াস তাপমাত্রায় দাড়িয়ে যখন নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলেন তখন তাদের কাছে পানি পৌছে দেন নিজাম উদ্দিন কায়সার। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সামছুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি দিকনির্দেশনা দিবেন সেজন্যই আগের দিন কুমিল্লায় চলে আসি। সমাবেশের মাঠে প্রখর রোদে আমাদের দাড়িয়ে বক্তব্য শুনতে কষ্ট হচ্ছিল।
তৃষ্ণার্ত হয়ে গিয়েছিলাম আমরা। কায়সার সাহেবের একটি পানির বোতল পেয়ে সমাবেশে বক্তব্য শুনার জন্য অনুপ্রানিত হলাম। সমাবেশ মঞ্চের সামনেই বসেন নারীরা। ভলান্টিয়ারদের মাধ্যমে সেখানেই পানি পৌছে দিয়েছেন কায়সার। পানির বোতলেও ছিল তারেক রহমান ও কায়াসেরর দুই ছবির মাঝে হলুদের ছটায় কালো বর্ণে লিখা ছিল ‘তারেক বসন্তের অপেক্ষায় বাংলাদেশ’। সমাবেশের দিন সকাল থেকেই মাঠে তৎপর ছিলেন কায়সার। সতর্ক দায়িত্ব পালন করেছেন অসুস্থ্য ও বয়োবৃদ্ধ কর্মীসমর্থকদের দেখভালে। কখনও কখনও মঞ্চের সামনে জনতার মাঝে দলীয় পতাকা নাড়িয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছিলেন এই তরুন তুর্কি। তৃতীয় দফায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশনার বাইরে গিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার হন মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার সহ আরও ৮জন কাউন্সিলর প্রার্থী। বিভাগীয় সমাবেশকে সফল করতে ও প্রচার প্রচারনায় মাঠে সরব ছিলেন বহিস্কৃত নেতারা। বিশেষ করে সিটি নির্বাচনের সকল প্রার্থীদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের উপস্থিতিতে মতবিনিময় সভায় দাড়িয়ে বক্তব্যে বিগত সময়ে ভোটকারচুপির কথা বলার সময় আওয়ামীলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এবং দ্ব্যার্থহীনভাবে তিনি তার বক্তব্য চালিয়ে যান। যা ওইসময় জাতীয় কিছু গনমাধ্যমে সরাসরি সম্প্রচার হয়। তুমুল প্রতিদ্বন্ধীতাপূর্ণ এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। যা অনেকের নির্বাচনের প্রেডিকশনকেই বদলে দেয়। এরপর থেকেই আলোচনায় কায়সার। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অনেক তরুন নেতৃত্বের মাঝে কায়সারের উজ্জ্বল নেতৃত্বে সাংগঠনিক তৎপরতায় নতুন গতি সঞ্চারিত হবে এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। নতুন নেতৃত্বের চমক হিসেবে নিজাম উদ্দিন কায়সারের রাজনৈতিক তৎপরতা উৎসুক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দল থেকে বহিস্কার ও দলে ফিরিয়ে নেয়ার বিষয়ে ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক মহানগর সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন. আমরা কোন পদে আছি কি নেই সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের দেশ নায়ক তারেক রহমান ডাক দিয়েছেন গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই মুহুর্তে কে কোন পদে আছি বা আমরা বহিস্কার না আবিস্কার তা শোনারও আমাদের সময় নেই।
কারণ, গণতন্ত্রের মা , দেশনেত্রী ও তিন বারের সাবেক সফল প্রধান মন্ত্রী আজ বন্দি। নির্যাতিত নিপিড়িত মানুষের কন্ঠস্বর আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ নির্বাসিত। গত সিটি নির্বাচনে আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী।
আমরা দলের বাইরে যেতে পারবো না। আমরা হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন নতুন করে আন্দোলন কতটা গতিশীল জানতে চাইলে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ আন্দোলনের নতুন বসন্ত দেখা দিয়েছে। যার নাম ‘তারেক বসন্ত’। এদিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে বড় বিলবোর্ডের মূল ফোকাস ছিল ‘তারেক বসন্তের অপেক্ষায় বাংলাদেশ’। তার এই শ্লোগান তরুন নেতাকর্মীদের উজ্জীবিত করবে এমনটাই মনে করেন অনেকে।




















