০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ব্যস্ততা বাড়ছে শিবলু মাহমুদের

  • যাযাবর পলাশ -
  • প্রকাশিত : ০৪:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • 115

কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। সেই প্রবাদটিকেই যেন বাস্তবে প্রমাণ করেছেন এই প্রজন্মের মেধাবী কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক শিবলু মাহমুদ। গান যেন তার রক্তের সাথে মিশে গেছে। ছেলেবেলা থেকেই গায়ক ও সঙ্গীত পরিচালক হওয়ার অদম্য বাসনা তার। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতেই ২০১১ তে গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমান তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। প্রবল স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে ঢাকার মিডিয়া পাড়ায় শুরু করেন অন্যরকম জীবন যুদ্ধ। সঙ্গীতাঙ্গনে তার পথচলা শুরু হয় হয় প্রচুর স্ট্রাগলের মাধ্যমে।

কঠিন পরিশ্রম আর সাধনার পর ২০১৩ তে নিজের সঙ্গীত পরিচালনায় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এর ব্যানারে ‘হৃদয় আকাশে’ শিরোনামে একটি একক এ্যালবাম এর মাধ্যমে একজন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন শিবলু। একে একে গান গেয়েছেন মাই সাউন্ড, সুরঞ্জলি সহ আরও বেশকিছু ব্যানার থেকে। ২০১৮ তে এসে দেশের আলোচিত গায়ক ইমন খানের গান দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে আলোচনায় আসেন শিবলু মাহমুদ। মূলত তার পর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার সঙ্গীতায়োজনে গান গেয়েছেন ইমন খান, সাবরিনা সাবা, কাজী শুভ, খেয়া, মোহনা, ইলিয়াস সহ আরও অনেক আলোচিত সঙ্গীতশিল্পী।

এ পর্যন্ত অসংখ্য গানের সঙ্গীতায়োজনের পাশাপাশি গায়ক হিসেবে তিনি নিজেও গেয়েছেন প্রায় ৩০ টিরও বেশি মৌলিক গান। বর্তমানে বিভিন্ন শিল্পীর জন্য অনেকগুলো নতুন গানের সঙ্গীতায়োজন নিয়ে প্রচন্ড ব্যস্ততায় সময় কাটাচ্ছেন শিবলু মাহমুদ। এরমধ্যে সিনেমার গানও সঙ্গীতায়োজন করছেন বলে জানালেন তিনি। সঙ্গীতাঙ্গনে নিজের পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিবলু মাহমুদ বললেন, অনেক পরিশ্রম করেছি নিজের জন্য। অদ্যাবধি করেই যাচ্ছি। মিডিয়া ইন্ডাস্ট্রির কিছু উদার মনের মানুষের সাপোর্ট এবং শ্রোতাদের ভালোবাসা পেয়েছি বলেই এতদূর আসতে পেরেছি। আরও অনেকদূর যেতে চাই। সবার দোয়া এবং সাপোর্ট চাই।

বিজনেস বাংলাদেশ/ bh

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ব্যস্ততা বাড়ছে শিবলু মাহমুদের

প্রকাশিত : ০৪:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২