০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকানের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে সফি উদ্দিন ও মোখলেছের লেপ-তোশকের দোকান, শহিদুল্লাহ ফার্মেসি, হেলাল ক্রোকারিজ, বাচ্চু মিয়ার মুদি দোকান, ঢাকা বিরিয়ানি হাউজ এবং মুজিবুরের কম্পিউটার দোকান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ব্যবসায়ী সাংবাদিক তাজুল ইসলাম সানি জানান, বিকেল ৩ টার দিকে বিরিয়ানি ও লেপ-তোশকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ীরা। তবে কোন দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। মুহূর্তে আগুন আশপাশের আরও ৫টি দোকানে ছড়িয়ে পড়ে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার সংবাদে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

প্রকাশিত : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২