০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের মৃত্যু

সাতক্ষীরার তালায় মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে তানিয়া খাতুন (২২) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাইকগাছা সড়কের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তানিয়া খাতুন (২২) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

নিহতের ভাই হাবিবুর রহমান জানান, তানিয়া তার অসুস্থ মেয়ে তাবাচ্ছুমকে ডাক্তার দেখাতে তালা সদরে নিয়ে যায়। ইজিবাইকে ফেরার পথে গঙ্গারামপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তানিয়া নিহত হন। এ সময়ে মেয়েটাও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে। তাছাড়া চালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মায়ের মৃত্যু

প্রকাশিত : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২