০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদ

 সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়াগাঁতী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উত্তরবঙ্গ মহাসড়কে ভূইয়াগাঁতী বাসস্ট্যন্ড এলাকায় উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান সেখ, শিক্ষক নেতা শামীম হোসেন তালুকদার, আব্দুর রউফ বকুল, আসাদুল আলম, সুব্রত চক্রবর্তী, সেলিম হোসেন প্রমুখ। বক্তাগণ অনতিবিলম্বে শিক্ষকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদ

প্রকাশিত : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২