০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিএনপি জঙ্গি আর সন্ত্রাসীর দল

বিএনপিকে জঙ্গি ও সন্ত্রাসীদের দল উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। ’ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বিএনপি জঙ্গি আর সন্ত্রাসীর দল। এরা পাকিস্তানের এজেন্ট।খালেদা জিয়া আর বিদেশে বসা খুনি তারেকরা নাকি ১০ তারিখ দেশ দখল করবে। ’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘একাত্তরে বাংলাদেশের কমান্ডার ছিলেন বঙ্গবন্ধু আর বর্তমান কমান্ডার শেখ হাসিনা। বিএনপি বলে, আওয়ামী লীগ পালিয়ে যাবে। আওয়ামী লীগ পালাবার দল না, বঙ্গবন্ধুও পালিয়ে যাননি। শেখ হাসিনাও পালিয়ে যাবেন না। ওরা জোর করে পল্টনে সমাবেশ করবে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে। গতকালও করতে চেয়েছিল। তারা পুলিশের সাথে সহিংসতা করে সেখান থেকে পালিয়ে গেছে। বেশি বাড়াবাড়ি কইরেন না। ভালো হবে না। ’

ছয় বছর পর অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তৃতা করেন।   কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

বিএনপি জঙ্গি আর সন্ত্রাসীর দল

প্রকাশিত : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২