১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সমমনাদের নিয়ে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল

২৪ ডিসেম্বর বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালন করার কর্মসূচি দিয়েছে। পাশাপাশি ১৩ ডিসেম্বর দলটি সারা দেশে সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে।

আজ শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে দুই দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশের প্রধান অতিথি ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তি ও গুলি করে হত্যার প্রতিবাদে ১৩ ডিসেম্বর সারা দেশের সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

এরপর ২৪ ডিসেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে গণমিছিলের ডাক দিয়েছে বিএনপি। এটা হবে সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি। এই গণমিছিলে যোগ দিতে সব সমমনা দল এবং সরকারের বিরুদ্ধে সোচ্চার এমন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

সমমনাদের নিয়ে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল

প্রকাশিত : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২