কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপিত হয়।
শুক্রবার ৯ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সকাল দশটা থেকে মানববন্ধন র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।মহিলা বিষয়ক অফিসের আব্দুস সাত্তারের সঞ্চালনায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, বিআরডিবির কর্মকর্তা সরোয়ার আলম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান।উপজেলা মিলনায়তনে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তার উপস্থিতিতে” জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ ক্যাটাগরীর পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট,চাদর ও চেক প্রদান করা হয়। পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলো, মোছাম্মদ রোকসানা আক্তার, রাফেজা সুলতানা, মমতাজ বেগম, হোসনেয়ারা বেগম, রাজিয়া খাতুন।




















