রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শিল্প নগরী টঙ্গীতে প্রতিবাদ মিছিল এবং অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, চেরাগ আলী মার্কেট, কলেজ গেট, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা ওসমান আলী, গাসিক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লা, মোস্তফা হুমায়ুন হিমু, ৫৭আওয়ামী লীগের আহ্বায়ক বাসেত খান, সদস্য সচিব আজহার উদ্দিন বেপারী, যুবলীগ নেতা কাইয়ুম সরকার, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আজিম হায়দার আদিম , যুবলীগ নেতা জসিম মাদবর, সেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, তাঁতী লীগ নেতা জিল্লুর রহমান সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রগতিতে দ্রুত এগিয়ে চলছে, বি,এন,পি, জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি অব্যাহত ও দেশবিরোধী ষড়যন্ত্রে তারা বাধাগ্রস্ত করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




















